Apan Desh | আপন দেশ

সারাদেশে ৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ১ নভেম্বর ২০২৬

সারাদেশে ৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

ফাইল ছবি

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজে জন্য গ্যাস সরবরাহ কম থাকবে। এসময়ে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের সরবরাহ কমবে।

রোববার (০১ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

আরও পড়ুন <<>> জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

আরও বলা হয়, টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। ফলে এসময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়