Apan Desh | আপন দেশ

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড হবে শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৪, ২৬ নভেম্বর ২০২৬

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড হবে শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

ছবি: আপন দেশ

জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, তার শাস্তি মৃত্যুদণ্ড হবে শিশির কণা। এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এ বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালেকে বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। এ অপরাধে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই হতে পারে একমাত্র সাজা। তাই মৃত্যুদণ্ড দিয়ে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বণ্টনের আবেদন জানান তিনি।

এদিন মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের ভয়াবহ অপরাধে জড়িতদের বিচার কীভাবে হয়েছে, সে নজির তুলে ধরেন তিনি।

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসের কোনও সুনির্দিষ্ট অপরাধের বিচার নয়, সব মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার এ ট্রাইব্যুনালের আইনে আছে। ট্রাইব্যুনালের বিচার নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। প্রশ্নবিদ্ধ যাতে না হয়, সে জন্যই এ বিচার গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে।

এর আগে গত ২৪ ও ২৫ নভেম্বর দুদিন এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তবে নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত হন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।

গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনা রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি: রিজভী

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো