ছবি: আপন দেশ
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ভাতশালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার খোকসা থানার ঈশ্বরদী গ্রামের বাবলু ওরফে বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (৩২) এবং রাজবাড়ীর পাংশা থানার ভাতশালা গ্রামের ময়েন উদ্দিন খানের ছেলে মো. ইকবাল খান (৩২)।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে পাংশা থানার এসআই মো. আবেদ আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভাতশালা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় জনৈক মমিন মল্লিকের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন<<>>মাকে মারধর করায় ছেলের ৭ দিনের কারাদণ্ড
তাদের দেহ তল্লাশি করে কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৫ হাজার টাকা।
পাংশা থানা সূত্র জানায়, এ ঘটনায় এসআই মো. আবেদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, জিআর নং-২৩৪/২৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































