Apan Desh | আপন দেশ

অ্যাটর্নি জেনারেলে

মা-বাবা হত্যার বিচার চাইলেন মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

মা-বাবা হত্যার বিচার চাইলেন মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির ছেলে মেঘ। সাক্ষাৎকালে বাবা-মা হত্যার বিচার চান তিনি। এসময় তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। বুধবার (০৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এ মামলার বাদী রুনির ভাই নওশের রোমানও উপস্থিত ছিলেন। রুহুল কুদ্দুস কাজল জানান, ঘটনার অনেক আলামত ও নথিপত্রও তাদের হাতে আসেনি। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার অনেক আলামত গায়েব।

০৬:২৯ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে। বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

০৫:৫৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল

মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চান বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।’ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

০২:৩৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement