বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাই এ ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে, এটি আমরা শুনেছি। দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আমরা সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি।
০৭:০২ পিএম, ২ আগস্ট ২০২৬ রোববার