Apan Desh | আপন দেশ

মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩২, ২৪ মার্চ ২০২৬

মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

মানব পাচার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হয়। আদালতে তাকে হাজির করা হয়েছে।

এর আগে পল্টন থানায় দায়েরকৃত মানব পাচার মামলায় রক্ষীবাহিনীর সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি প্রতারণা, চাঁদাবাজি, হত্যা—মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ডিবির একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে এ রক্ষীবাহিনীর সদস্যকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি আওয়ামী লীগ মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন।

আরও পড়ুন <<>> রাকিব হত্যার মামলায় আসামির চার দিনের রিমান্ড

সাবেক সেনা কর্মকর্তা হিসেবে একাদশ সংসদ নির্বাচনের সময় আলোচনায় আসেন। পরবর্তীতে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় এ রক্ষীবাহিনীর সদস্যকে। তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রফতানি ও বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়