Apan Desh | আপন দেশ

রাকিব হত্যার মামলায় আসামির চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩০, ২১ মার্চ ২০২৬

রাকিব হত্যার মামলায় আসামির চার দিনের রিমান্ড

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব হত্যার মামলায় গ্রেফতার সালাউদ্দিন ওরফে সাগরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী। তিনি জানান, বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দাবি, সহযোগী গোলাম রসুল শিহাব, রাফিন শেখ, শাহরিয়ার নাজিম জয় ও সাগর ফকিরসহ অন্যদের সহায়তায় এ ঘটনা ঘটানো হয়। তবে হত্যার মূল কারণ ও নেপথ্যের পরিকল্পনাকারীদের বিষয়ে সে কোনো তথ্য দিচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেফতারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ সালাউদ্দিন সাগরকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় ইতোমধ্যে গোলাম রসুল শিহাব ও সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন <<>> শপিং ব্যাগের দাম নেয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিবকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন সোমবার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাকিব মোটরসাইকেলে করে শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্কিং করার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেলে ৫-৬ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন