Apan Desh | আপন দেশ

বিমান হামলা

ধ্বংস হলো মার্কিন তিন যুদ্ধবিমান 

ধ্বংস হলো মার্কিন তিন যুদ্ধবিমান 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান হারিয়েছে। কুয়েতে পরিচালিত এক সামরিক অভিযানের সময় এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়। সোমবার (০২ মার্চ) মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, সংঘর্ষ পরিস্থিতিতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছিল। এসময় ভুলবশত মার্কিন তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে বিমানে থাকা ছয়জন পাইলট প্যারাশুট ব্যবহার করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন পক্ষ জানিয়েছে, কুয়েত সরকার ঘটনাটি স্বীকার করেছে এবং এ বিষয়ে যৌথ তদন্ত চলছে।

০৯:৩৭ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত

বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত

ইসরায়েল-মার্কিন যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে দবি করে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার (০১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হামলা তেহরান উত্তর-পূর্বাঞ্চলের নার্না এলাকায় থাকা বাসভবনে আঘাত হানে। যেখানে অবস্থান করছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। হামলায় তিনিসহ তার কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

০৮:৪৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান

নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান

সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। তবে, আন্তর্জাতিক সিভিল ফ্লাইট ও অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানানো হয়েছে।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু। `নোটিশ টু এয়ার মিশনস` (এনওটিএএম)-এর এক বিবৃতিতে বলা হয়, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে শুধুমাত্র সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে।

০৯:৪২ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা সংস্থা

সম্প্রতি ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি। মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরিকল্পনা পিছিয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। এ মূল্যায়ন সম্পর্কে জানা সাতজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) এ প্রতিবেদন তৈরি করেছে, যা এর আগে প্রকাশিত হয়নি। সূত্রদের একজন বলেছেন, হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড যে যুদ্ধ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছিল, তার ভিত্তিতে এ বিশ্লেষণ করা হয়েছে।

০৮:৪৭ এএম, ২৫ জুন ২০২৫ বুধবার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

জাতিসংঘ ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। দখলদার বাহিনীর বোমা ও ড্রোন হামলায় গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও অন্তত ৯৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ মে) ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। 

০৮:৩৬ এএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

পাক-ভারতের সাড়ে ৫শ’ ফ্লাইট বাতিল

পাক-ভারতের সাড়ে ৫শ’ ফ্লাইট বাতিল

ভারত-পাকিস্তানের মিলিয়ে সাড়ে ৫শ’ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যে পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ। আর ভারতের প্রায় ৩ শতাংশ। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এ তথ্য জানিয়েছে। তাদের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ। তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

০৭:০৭ পিএম, ৭ মে ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement