Apan Desh | আপন দেশ

জ্বালানী তেল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তেল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছেন। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে উঠেছে। তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৫১৫ শতাংশে উঠেছে। যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার তিন বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ০১১৭ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার (০৭অক্টোবর) এটি ৬ দশমিক ০৩৬ শতাংশে উঠেছিল, যা ১৯৯৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

০৯:০১ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

জ্বালানি তেল রফতানি বন্ধ করল চীন

জ্বালানি তেল রফতানি বন্ধ করল চীন

চীন তাদের দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল বা রিফাইন্ড ফুয়েল রফতানি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা লাগবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশের ভেতর মজুত বাড়িয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ গোটা এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে। যারা জ্বালানির জন্য বড় অংশে চীনের ওপর ভরসা করে থাকে।

০৮:২২ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমবে: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমবে: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তেলের দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার। এমনটাই জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

০৫:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম

কোন প্রকার প্রস্তুতি ছাড়া যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যহ্রাস পেয়েছে ঠিক তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয়। এতে প্রমানিত হয় সরকারের জ্বালানি মন্ত্রনালয়ের সাথে বিশ্ববাজারের কোন সম্পর্ক নাই বা তারা বিশ্ববাজার সম্পর্কে কোন খোজখবরই রাখেন না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ইতোমধ্যে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচত প্রভাব ফেলতে শুরু করেছে। পণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিথ্যপণ্যের মূল্য আরো বৃদ্ধিসহ এই সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে।

০২:১৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement