Apan Desh | আপন দেশ

এরদোয়ানের বিরুদ্ধে আসিসিতে মামলা করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এরদোয়ানের বিরুদ্ধে আসিসিতে মামলা করবেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার প্রস্তুতি নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর প্রতি এরদোয়ান সরকারের নীতি এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কথিত আর্থিক সহায়তাকে কেন্দ্র করে মামলার নথি প্রস্তুত করা হচ্ছে। ইসরায়েলের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং দেশটির বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে এরদোয়ানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আইনি নথি তৈরির নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

এনথি ভবিষ্যতে আইসিসিতে পাঠানোর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তুরস্কের ওপর চাপ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন <<>> ভারতে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষ

প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এরদোয়ান। এছাড়াও সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরেও দুই নেতার মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ হয়েছে।

নেতানিয়াহু জাতিসংঘে দেয়া বক্তব্যে এরদোয়ানকে তীব্রভাবে আক্রমণ করেন। হামাসের নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগ তোলেন। যদিও তুরস্ক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারির পর নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে তুরস্ক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়