Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। 

০৪:৩৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উশৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি।

০২:২৬ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ৪ মার্চ। রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করেছেনন। তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন উভয়পক্ষের আইনজীবীরা।

০২:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

‘বাহিনীতে লুকিয়ে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে’

‘বাহিনীতে লুকিয়ে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে’

বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। প্রকৃত দায়ীদের জন্য কঠোর শাস্তির বিধান করা হবে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এ ভাষণটি সম্প্রচার করে। নাহিদ ইসলাম বলেন, আমাদের বিভিন্ন বাহিনীর ভেতরে কিছু অপরাধী ঘাপটি মেরে আছে। তারা বিগত দিনে গুম, খুন, নির্যাতন ও লুটপাটের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এ সমস্ত অপরাধীকে খুঁজে বের করা হবে। তাদের শনাক্ত করার কাজ চলবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের বিচার করা জরুরি। আমরা একটি অপরাধমুক্ত রাষ্ট্র গড়তে চাই।

০৭:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

‘শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ’

‘শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ’

বিডিআর বিদ্রোহের পর সেনা অফিসারদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ চরমভাবে বেড়ে উঠে। বাহিনীর সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন দেখা দেয়। পেশাদার অফিসারদের একপাশে সরিয়ে অনুগত অফিসারদের ওপরে নিয়ে আসা হয়। বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনা অফিসারদের নিয়োজিত করে বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা হয়। এর বড় কারণ হলো, শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনা বাহিনী তার জন্য নিরাপদ বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুম-খুন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দিচ্ছেন।

০৩:৫৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ