Apan Desh | আপন দেশ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-জনতার সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শাহী মসজিদ ভাঙা শুরু হয়েছে। যার প্রেক্ষিতে প্রদেশটিতে তীব্র উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা এ পদক্ষেপে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। 

আসন্ন সিংহস্থ ২০২৮-এর প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে কাথাল চৌরাহা থেকে গোপাল মন্দির পর্যন্ত প্রায় ৯০০ মিটার দীর্ঘ রাস্তাটি ১৫ মিটার চওড়া করার উদ্যোগ নেয়া হয়েছে। এ রাস্তার নকশার মধ্যে পড়া শাহী মসজিদের নির্দিষ্ট অংশটি অপসারণের জন্য উজ্জয়ন মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ শুরু করলে সেখানে বিপুলসংখ্যক জনতা জড়ো হয়।

এর আগে রোববার রাতেও শত শত স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়। তারা রাস্তা প্রশস্তকরণের এ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেন। রাতভর প্রশাসনের সঙ্গে মসজিদ কমিটির আলোচনা চললেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।

প্রশাসন ও মসজিদ প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতার কথা শোনা গেলেও সোমবার সকালে যখন অপসারণের কাজ শুরু হয়, তখন এলাকাবাসীর বিরোধিতায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন <<>> বন্যা-ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ মৃত্যু

মসজিদের চারপাশে ব্যারিকেড দিয়ে প্রায় ৫০০ মিটার ব্যাসার্ধের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত এ ধর্মীয় কাঠামো রক্ষা করা উচিত। বিকল্প কোনও উপায়ে বা রাস্তার বিপরীত দিকের স্থাপনা সরিয়ে রাস্তা প্রশস্ত করা হোক। এ বিষয়ে আইনি লড়াইও চলছে। মধ্য প্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ গত ৯ সেপ্টেম্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা দুটি রিট খারিজ করে জানিয়েছিল। কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া মেনেই এগোচ্ছে। তবে এ আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটি ডিভিশন বেঞ্চে আপিল করেছে, যার শুনানির দিন সোমবার ধার্য ছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়