মক্কা প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ আপাতত নয়: পাকিস্তান
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি মূলত একটি প্রতিরক্ষামূলক জোট। তিন দেশকে প্রথমে নিজেদের সহযোগিতা ও সংগঠন আরও সুসংহত করতে হবে। এরপর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী অন্য দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে।
০৬:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার