Apan Desh | আপন দেশ

কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা ইরানের

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১১, ৯ জুলাই ২০২৬

কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা ইরানের

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে হামলা পাল্টা হামলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। বুধবার (০৮ জুলাই) রাতের আধাঁরে ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা করেছে তেহরান। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালের দিকে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি।

সাম্প্রতিক এ উত্তেজনার ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থায়ী চুক্তিতে পরিণত হওয়ার আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।

ইরানে ফের নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার তারা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতেই ইরানে নতুন এ হামলা চালানো হয়েছে। 

এদিকে, মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা করেছে তেহরান। এতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি সমঝোতা ভেস্তে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) হরমুজ অতিক্রম করা তিনটি পণ্যবাহী জাহাজে হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী যুদ্ধবিরতি 'শেষ' হয়ে গেছে বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ড সেন্টকম এক এক্স পোস্টে লিখেছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইরানের হুমকির সক্ষমতা আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানের বিরুদ্ধে অতিরিক্ত হামলা শুরু করেছে।

সেন্টকম আরও জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনছে। 

আরও পড়ুন<<>>ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, সমঝোতা নিয়ে শঙ্কা

এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি শহর কেঁপে ওঠে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জবাবে ইরান টানা দ্বিতীয় দিনের মতো কুয়েত ও বাহরাইনে হামলা চালায়। উপসাগরীয় দেশ দুটিতেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। এদিকে কাতার কিছু সময়ের জন্য 'উচ্চ নিরাপত্তা হুমকি'-এর সতর্কতা জারি করলেও পরে পরিস্থিতি নিরাপদ বলে জানায়।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বুধবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা মঙ্গলবারের হামলার চেয়ে বেশি হবে।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার জাহাজে ইরানের বোমা হামলার প্রতিশোধ হিসেবে এটি করা হচ্ছে। আবার এমন হলে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে!

যুদ্ধের আগে বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই যেত, আর এখন সেটির নিয়ন্ত্রণ তেহরানকে বড় ধরনের কৌশলগত সুবিধা দিয়েছে। এর ফলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে অচলাবস্থা তৈরি করার সক্ষমতা পেয়েছে দেশটি।

এদিকে, জাহাজে হামলার দায় স্বীকার করেনি ইরান। তবে বিশ্লেষকদের মতে, আলোচনায় সুবিধা পেতে তেহরান এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

ইরানের পক্ষে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে, দাদাগিরি ও অঙ্গীকার ভঙ্গের মূল্য আর না দিয়ে পার পাওয়া যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই: আপনারা আঘাত করলে পাল্টা আঘাত পাবেন।

তিনি আরও লিখেছেন, হরমুজ প্রণালি কেবল ইরানের ব্যবস্থাপনার অধীনেই পুনরায় খুলবে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়।

সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় ১৭ জুন সই হওয়া সমঝোতা স্মারককে যুদ্ধ অবসানের স্থায়ী চুক্তিতে রূপ দেয়ার আশা আরও ম্লান হয়ে গেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch