Apan Desh | আপন দেশ

এক ঘোষণায় কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৯, ১৯ মে ২০২৬

এক ঘোষণায় কমলো তেলের দাম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিতের ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। 

মঙ্গলবারের (১৯ মে) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে ১০৯ ডলারে আসে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

এর আগে সোমবার (১৮ মে) দিনজুড়ে তেলের দামে বড় ওঠানামা দেখা যায়। সপ্তাহান্তে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে শান্তি আলোচনায় অগ্রগতি বা অচলাবস্থার যেকোনো খবরেই তেলের বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে।

সোমবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ।’  

এরপরই তেলের দাম বেড়ে যায়। 

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন।

তবে পরে তেলের দাম আবার কমে যায়। কারণ, ইরানের একটি সংবাদ সংস্থা জানায় যে, আলোচনার সময় ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এতে শান্তি আলোচনায় অগ্রগতির আশা তৈরি হয়।

আরও পড়ুন : আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প

পরে সোমবার ট্রাম্প বলেন, ‘এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch