Apan Desh | আপন দেশ

আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৭, ১৯ মে ২০২৬

আপডেট: ১০:৫৩, ১৯ মে ২০২৬

আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প

ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাকে আশ্বস্ত করা হয়েছে যে, এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ হবে।

তিনি জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো গ্রহণযোগ্য চুক্তি অর্জিত না হয়, তবে মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে। 

ট্রাম্পের এ সর্বশেষ বিবৃতির বিষয়ে ইরান এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে আলোচনার গতি থমকে যাওয়ায় গত সপ্তাহান্তে ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন যে ‘সময় ফুরিয়ে আসছে’।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলি ও মার্কিন বাহিনী। এরপর আলোচনা সুগম করার লক্ষ্যে এপ্রিলে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও মূলত এখন পর্যন্ত সে যুদ্ধবিরতি বজায় রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch