Apan Desh | আপন দেশ

এবার যুক্তরাষ্ট্রকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ৩১ মার্চ ২০২৬

এবার যুক্তরাষ্ট্রকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল অভিমুখে যাওয়া মার্কিন সমরাস্ত্রবাহী বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। এ ঘটনায় ফ্রান্সের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ফ্রান্স রাষ্ট্রটি ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম বোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেয়নি। ইরানের সেই ‘কসাইকে’(সাবেক সর্বোচ্চ নেতা) সফলভাবে নির্মূল করার ক্ষেত্রে ফ্রান্স অত্যন্ত অসহযোগিতামূলক আচরণ করেছে! 

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধে ফ্রান্সের এমন কঠোর অবস্থানকে ট্রাম্প অত্যন্ত নেতিবাচক হিসেবে অভিহিত করেছেন। এর আগে স্পেন ও ইতালির মতো ইউরোপীয় দেশগুলোও মার্কিন সামরিক অভিযান ও আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল। ট্রাম্পের এ বার্তার পর ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়