Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ৩১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যের ইরানে চলমান সামরিক অভিযানের জন্য নিজেদের সিগোনেলা বিমানঘাঁটি ব্যবহার করতে অনুমতি দেয়নি ইতালি। রাষ্ট্রীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, রোম যুক্তরাষ্ট্রের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কিছুদিন আগে এ অস্বীকৃতি জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল মার্কিন বোমারু বিমানসহ কিছু যুদ্ধবিমান সিসিলি ঘাঁটিতে অবতরণ করিয়ে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুর দিকে পাঠানোর। তবে ইতালি সরকার এ অনুমতি দিতে রাজি হয়নি।

ইতালিতে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তি অনুযায়ী, কোনো ধরনের অভিযানের আগে রোমকে আনুষ্ঠানিকভাবে জানানো এবং অনুমতি নেয়া বাধ্যতামূলক। ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন কর্তৃপক্ষ যথাসময়ে ইতালিকে সতর্ক করেনি। এছাড়া তালিকাভুক্ত যুদ্ধবিমানে শক্তিশালী বোমারু বিমান থাকায় অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

আরও পড়ুন <<>> মন্দিরে পূজা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ৮

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগে অঙ্গীকার করেছিল, সামরিক পদক্ষেপের সঙ্গে জড়িত কোনো সিদ্ধান্তের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। তবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়