ছবি: সংগৃহীত
ইরানে সামরিক হামলার পর দেশটির ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামলার পর দেয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, ইরানে চলমান তাদের ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে যেন তারা দেশের ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থাকে উৎখাত করে। যখন আমরা শেষ করব, নিজেদের সরকার দখলে নিন। এটি আপনাদের নেয়ার জন্য থাকবে। বহু প্রজন্মে এটাই সম্ভবত আপনাদের একমাত্র সুযোগ।
একই সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, যারা অস্ত্র সমর্পণ করবে না তারা ‘নিশ্চিত মৃত্যুর মুখোমুখি’ হবে। তবে অস্ত্র ছেড়ে দিলে তাদের ‘মুক্তি’ দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন <<>> ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
চলতি বছরের শুরুতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠার পর থেকেই তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ট্রাম্প। সে সময় দায়ীদের কঠোর মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ‘হুমকি’ মোকাবিলায় অভিযান শুরু করেছে। তিনি ট্রাম্পের নেতৃত্বকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং বলেন, আয়াতুল্লাহ শাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে আসছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































