ফাইল ছবি, আপন দেশ
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলায় অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) ও সুপারভাইজার নিয়োগে আবেদন আহবান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শনিবার (০১ আগস্ট) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি পরিচালিত হবে। এ উপলক্ষে গাইবান্ধা সদরে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে।
আরও পড়ুন<<>>রাঙামাটিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন, নেই পানিবাহিত রোগ
আগ্রহী প্রার্থীরা ২২ থেকে ২৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফরম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই সকাল ১১টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিতদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































