Apan Desh | আপন দেশ

মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি প্রায় চার সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ঠাট্টা করেছেন তিনি।

১২:০১ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

ইরানি হামলায় চাপের মুখে মধ্যপ্রাচের মার্কিন মিত্ররা 

ইরানি হামলায় চাপের মুখে মধ্যপ্রাচের মার্কিন মিত্ররা 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শান্তি উদ্যোগের আলোচনা চলছে, অন্যদিকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, কুয়েত ও ইসরায়েলসহ একাধিক দেশ চাপে পড়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা। সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, প্রথমে ছয়টি ড্রোন ধ্বংস করা হয়। এরপর ৪০ মিনিটের মধ্যে আরও ৯টি এবং পরে একই এলাকায় আরও ১১টি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এসব হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

১০:২৯ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement