Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের চাপে মামলা তুলতে বাধ্য শুভেন্দু সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ২৮ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের চাপে মামলা তুলতে বাধ্য শুভেন্দু সরকার

ছবি: সংগৃহীত

নিট প্রশ্নপত্রের অনিয়ম ইস্যুতে ফুঁসে ওঠেছিল ভারতবর্ষ। তবে এ অনিয়মের বিরুদ্ধে যেসব শিক্ষার্থীরা মাঠে নেমেছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে সুবিধা করতে পারেনি রাজ্যের নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (২৭ জুলাই) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এরপরই শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর এবার বাংলাতেও প্রকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে নেয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের পেছনে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ধারাবাহিক চাপ এবং কেন্দ্রের দেয়া প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা কেন্দ্রকে স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবারের (২৮ জুলাই) মধ্যে সব বন্দিকে মুক্তি এবং মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী নতুন কর্মসূচিরও হুঁশিয়ারি দেয়া হয়।

এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে বিহার সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলনে আটক ব্যক্তিদের মুক্তির উদ্যোগের কথা জানায়।

আরও পড়ুন <<>> ফের আন্দোলনে নামছে ‘ককরোচ জনতা পার্টি’

পরে আসাম সরকারও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সেখানে আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া পাঁচটি মামলায় আটক ১৩ জনকে মুক্তি দেয়া হবে। এ বিষয়ে চার দফা নির্দেশনাও জারি করা হয়। এরপর পশ্চিমবঙ্গ সরকারও একই পথে এগোতে শুরু করে।

জানা গেছে, প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলবে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের আর আটক রাখা হবে না বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়