Apan Desh | আপন দেশ

কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৫ নভেম্বর ২০২৪

কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রবার্ট এফ কেনেডি জুনিয়র

টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নাম ঘোষণা করেন তিনি।

এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেক নতুন মুখ যুক্ত হলো, যাকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তবে কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। 

রিপাবলিকান এ নেতা বলেন, রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।

যদিও মার্কিন স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তিত্ব। বিশেষ করে করোনার টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।
 
২০১৯ সালের এক সমীক্ষায় জানা যায়, কেনেডির সংস্থাটি টিকা-সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ফেসবুক বিজ্ঞাপনের দুটি প্রাথমিক তহবিল দাতাদের মধ্যে একটি। 
 
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে, তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন।

আপন দেশ/জেডআই  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের