Apan Desh | আপন দেশ

স্বাস্থমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মন্ত্রীর আকস্মিক আগমনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা শুরু হয়। হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। রোগীদের খাবারের মান এবং হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়েও তিনি বিস্তারিত জানতে চান।

০৫:২৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

জেলা-উপজেলায় ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা-উপজেলায় ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। জনগণের  দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হব। যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন।

০৮:০১ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০ জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। রোববার (১৪ জুন) থেকে এ সেবা চালু হবে।  জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হবে। এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো- মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

১০:১২ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। এজন্য সরকারের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিগত সরকারের দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি।

০৬:১৯ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কোনো হাসপাতালে যেন বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়তে না হয় সে জন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার (পৃথক দুটি লাইন) সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।  বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।  এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না। এসব বিবেচনা করে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

০৬:১৬ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে পুরাতন ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) পরিদর্শন করেন।

০৬:১৩ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

হাম-ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর আহবান স্বাস্থ্যমন্ত্রীর 

হাম-ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর আহবান স্বাস্থ্যমন্ত্রীর 

পুষ্টিহীনতা, মাতৃদুগ্ধ না পাওয়া এবং সচেতনতার অভাবে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৫:১১ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement