Apan Desh | আপন দেশ

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

ছবি সংগৃহীত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতারা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তাকে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোটের মাধ্যমে নিজেদের নতুন নেতা নির্বাচিত করেন এলডিপি আইনপ্রণেতারা। জাপানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এলডিপি, তাই দলের নতুন নেতাই হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে আসতে প্রচারণা চালিয়েছেন ৯জন প্রার্থী। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। সেখানে ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত