Apan Desh | আপন দেশ

ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২০ মে ২০২৪

ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ দুটি তাবরিজ শহরে নিয়ে যাওয়া হবে। তবে এখনও পরিচয় মেলেনি নিহত চারজনের। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করেছে ইরানের রেড ক্রিসেন্ট। সোমবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ বলেছেন, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে মোট আটজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম, রাইসির নিরাপত্তা বাহিনীর প্রধান আনসার আল-মাহদি।

এছাড়াও দুঘর্টনাকবলি হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট, চিফ ক্রু ও দেহরক্ষী ছিলেন। তবে তাদের পরিচয় ও মরদেহ নিয়ে কোন তথ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন>> রাইসির খোঁজে এগিয়ে এসেছে যেসব দেশ

পীর-হোসেন কোলিভান্দ বলেন, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। এছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ঘেরা। হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় ঘটনাস্থলের তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। তাদের মরদেহ উদ্ধার হয়েছে। নিকটবর্তী শহর তাবরিজের সেগুলো নেয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তাৎক্ষণিক কোনো কারণ জানানো হয়নি। 

এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ‘উচ্ছ্বসিত’ বলে ধরা হচ্ছে। একজন মার্কিন সিনেটর এ বিষয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করতে দেখা গেছে। অন্যদিকে দখলদার ইসরায়েল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে বেসরকারিভাবে জানা গেছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়