Apan Desh | আপন দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১২, ২৩ অক্টোবর ২০২৬

রিয়াদে জরুরি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। 

এ সময় বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে।

নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এ ছাড়া, যারা বাইরে রয়েছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেয়ার অথবা শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তবে, কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়