Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৬ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদফতর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ শিশু ও হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন<<>> ২৪ ঘণ্টায় হামে ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৫৯ 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়