Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ১১ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি : আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশু মৃত্যু হয়েছে। এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৭৯ শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৮০ শিশু মারা গেছে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭২। এসময়ে ৮১২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪১ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়