ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন শিশু।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
আরও পড়ুন <<>> ‘শিশুদের সুস্থ বিকাশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ’
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এসময়ে মোট ৮৭৮ শিশু মারা গেছে।
আপন দেশ/এসএস





































