Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ১ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন।

শনিবার (০১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২১ জন, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন।

গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৭ জন।

আরও পড়ুন <<>> ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়