Apan Desh | আপন দেশ

মার্কিন কোম্পানির নামে ৭ হাজার কোটি রুপির মামলা উর্বশীর

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন কোম্পানির নামে ৭ হাজার কোটি রুপির মামলা উর্বশীর

ছবি : সংগৃহীত

মার্কিন কোম্পানির বিরুদ্ধে ৭ হাজার কোটি রুপির মামলা করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহারের অভিযোগে এ বিশাল অঙ্কের মামলা ঠুকে দিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত লস অ্যাঞ্জেলেস ভিত্তিক প্রতিষ্ঠান ‘বলিউড.এআই’ এবং ‘হলিউড.এআই’-কে ঘিরে।

উর্বশীর লিগ্যাল টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, অভিনেত্রী বা তার টিমের কোনো রকম অনুমতি ছাড়াই কোম্পানিটি উর্বশীর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করছে এবং কোটি কোটি ডলার আয় করছে।

উর্বশীর টিমের ভাষায়, আপনারা নিজেদের এআই কোম্পানি বানান, ব্র্যান্ড গড়ুন। কিন্তু অনুমতি না থাকলে উর্বশীর নাম আপনাদের ব্যবসায় জড়াবেন না।

উর্বশীর ৭ হাজার কোটি রুপির নোটিসের পর মুখ খুলেছেন ওই প্রতিষ্ঠানের সিইও শিরাজ হাসান। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো উর্বশীকে ‘এআই’ সম্পর্কে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন <<>> গিনেস বুকে অর্জুন-দীপিকার সিনেমা

শিরাজ বলেছেন, উর্বশী, কোনো উত্তর বা আইনি পদক্ষেপ নেয়ার আগে আপনার উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিনোদন জগতের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করা। এআই দিয়ে যেকোনো ভাষায় কথা বলা ডিজিটাল ক্যারেক্টার বা শর্ট শো বানানো সম্ভব। বিনোদন দুনিয়াকে এটি মেনে নিতেই হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই কীভাবে বলিউডকে প্রভাবিত করছে তা নিয়ে মন্তব্য করেছিলেন উর্বশী। এরপরই তার কনটেন্ট এআই প্রযুক্তিতে ব্যবহার করা নিয়ে এ নতুন আইনি যুদ্ধের সূচনা হলো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch