ছবি : আপন দেশ
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির ১ম সভা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হয়।
ব্যাংকের অডিট কমিটির সদস্য আসমা আখতার ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন
এছাড়া, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫টি ইউনিটের (এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক) ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































