ছবি : আপন দেশ
বাবা শাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেছে আব্রাম খান জয়। এসময় আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে জয়ের ফেসবুক পেজে। ভিডিওটির সঙ্গে দেয়া হয়েছে আবেগমাখা একটি বার্তাও।
সেখানে জয় বাবাকে উদ্দেশ্য করে লিখেছে, পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।
গত ২৭ সেপ্টেম্বর ছেলের জন্মদিনের প্রথম প্রহরেই আবেগঘন শুভেচ্ছা জানিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সে মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।
ছেলের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না শাকিব খানও। কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো। তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।
আরও পড়ুন <<>> বিয়ের পিঁড়িতে প্রভা, ছবি প্রকাশ করে কী বুঝালেন অভিনেত্রী?
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করলেও ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন এ দুই তারকা।
পরবর্তীতে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে তারকা দম্পতির এ সন্তান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































