Apan Desh | আপন দেশ

ব্ল্যাকপিঙ্কের লিসার বাজিমাত

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ব্ল্যাকপিঙ্কের লিসার বাজিমাত

ছবি : সংগৃহীত

নতুন গান নিয়ে মঞ্চে ফিরেই চমকে দিলেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবার সরাসরি নিজের নতুন গান ‘সাওয়াদিকা’ পরিবেশন করেন তিনি।

গানটির পরিবেশনায় লিসার সাজ ও নাচে ছিল বক্সিংয়ের আবহ। তুমুল নাচের পাশাপাশি র‍্যাপ পরিবেশন করেন এই তারকা। 

একপর্যায়ে চলন্ত মঞ্চে উঠে পারফরম্যান্সে যোগ করেন আরও চমক। সব মিলিয়ে তার পরিবেশনায় ছিল আক্রমণাত্মক ভঙ্গি ও রাতের পার্টির আমেজ।

শুধু পারফরম্যান্স নয়, এবারের ভিএমএ-তে পুরস্কারও জিতেছেন লিসা।‘ড্রিম’ গানের জন্য সেরা পপ পরিবেশনার পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি এই গায়িকা।

আরও পড়ুন >< এটি চরম লজ্জার-ধিক্কারজনক: সাদিয়া আয়মান

‘সাওয়াদিকা’ গানটি লিসার আসন্ন নতুন গানের সংকলনের প্রথম ঝলক। আগামী ২৩ অক্টোবর এটি প্রকাশের কথা রয়েছে। 

এর আগে ১২ অক্টোবর মুক্তি পাবে লিসার তথ্যচিত্র। পরে নভেম্বর মাসে লাস ভেগাসে শুরু হবে তার ধারাবাহিক মঞ্চ পরিবেশনা।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়