Apan Desh | আপন দেশ

কোনো ম্যাচ না খেলেও লিটন-মুস্তাফিজরা যেভাবে সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোনো ম্যাচ না খেলেও লিটন-মুস্তাফিজরা যেভাবে সেমিফাইনালে

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের মতো কোনো ম্যাচ না খেলে এশিয়ান গেমসে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে বেলা ১১টায় কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশের। তবে খেলা শুরুর সাড়ে ৩ ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। বৃষ্টি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। 

এতে মালয়েশিয়ার চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এমন সিদ্ধান্ত আগেই জানানো হয় বলেই লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা মাঠে যাননি বলে জানান নাফিস ইকবাল। 

বাংলাদেশ দলের ম্যানেজার বলেন, ‘কালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, খেলা হচ্ছে না। এ জন্য দল স্টেডিয়ামেও যাবে না।

এতে করে বেরসিক বৃষ্টির কাছে আবারও হার মানল ক্রিকেট।

কেননা সকালে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এমনকি গতকালের দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোই সেমিফাইনালে সুযোগ পেয়েছে।

তাতে সেমিফাইনালের সূচিও ঠিক হয়েছে। আগামী ১ অক্টোবর সকাল ৬ টায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

আর ১১টায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। সেদিনও যদি ম্যাচ না হয় তাহলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। একই সমীকরণে ভারতও ফাইনালে উঠতে পারে। তখন ব্রোঞ্জের জন্য খেলতে হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়