ছবি: আপন দেশ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।
সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘটনাকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
আরও পড়ুন <> স্টুডিও ভাঙচুরের পর লাইভে যা বললেন সালমান মুক্তাদির
একই সঙ্গে দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
তিনি লেখেন, এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!
পোস্টের শেষ অংশে পুরো বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি লেখেন, এটি চরম লজ্জার ও ধিক্কারজনক!
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































