Apan Desh | আপন দেশ

দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশক অবস্থান করার পর অবশেষে ইরাক থেকে প্রত্যাবর্তন করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। 

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সব মার্কিন সেনা ইরাক ছাড়ার কথা থাকলেও একদিন আগেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন সেনাবাহিনী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনা চলে যাওয়ায় দেশটিতে নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে। 

যেখানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হতে পারে এবং পুনরুত্থানশীল ইসলামিক স্টেট (আইএস) আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে।

তেহরান ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহারকে বিজয় হিসেবে দেখছে। ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল। 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলো। প্রসঙ্গত ইরাকে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানের যথেষ্ট প্রভাব রয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলো দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের ২৩ বছর পর। 

আরও পড়ুন <> ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প

২০০৩ সালে ওই বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে এবং শিয়া নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা করে। কয়েক বছর ধরে বিদ্রোহ দমন অভিযান চালায় তারা। 

প্রথমে সাদ্দাম-সমর্থকদের বিরুদ্ধে এবং পরে আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করে মার্কিন বাহিনী। 

এরপর দেশটিতে ব্যাপক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় ইসলামিক স্টেট বা আইএসের উত্থান ঘটে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়