Apan Desh | আপন দেশ

সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা

ছবি : আপন দেশ

মধ্য সেপ্টেম্বরে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সে রেশ কাটতে না কাটতে একই অঞ্চলে আবারও আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। 

এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছ। 

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে। তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তরপর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়