Apan Desh | আপন দেশ

বিয়ের পিঁড়িতে প্রভা, ছবি প্রকাশ করে কী বুঝালেন অভিনেত্রী?

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পিঁড়িতে প্রভা, ছবি প্রকাশ করে কী বুঝালেন অভিনেত্রী?

ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এ অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। 

ছবিতে দেখা যায়, বিয়ের আসরে বধূ সেজে পিঁড়িতে বসে আছেন তিনি। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে তাকে।

বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজের সাজসজ্জা, রয়েছে কলাগাছও। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় নানা উপকরণও দেখা গেছে সেখানে।

আরও পড়ুন: ব্ল্যাকপিঙ্কের লিসার বাজিমাত

তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা? ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি। 

প্রভা লিখেছেন, আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।

অভিনেত্রীর এ বক্তব্য থেকেই ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, সেটি এখনো জানাননি প্রভা।

এদিকে, সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়