Apan Desh | আপন দেশ

রাড্ডা ঘটনায় জামায়াত এমপির বিরুদ্ধে তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা ঘটনায় জামায়াত এমপির বিরুদ্ধে তদন্ত চলছে

ছবি : আপন দেশ

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাড্ডা মিরপুর-১ এ অবস্থিত। এ আসনের এমপি মীর আহমাদ বিন কাসেম। তিনি জামায়াতের মনোনীত।

আরও পড়ুন <<>> প্রবীণদের আর্থিক-সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডার ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা অপরাধী হিসেবে সেখানে উপস্থিত ছিল, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটা আমলে নেয়া হবে না। যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch