Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন

ছবি : আপন দেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী  ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. মিজানুর রহমান।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মো. মাকসুদুর রহমান, আবু ছাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>> ফার্নেস অয়েলের দাম বাড়ল

অনুষ্ঠানে সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপ শাখার ইনচার্জগণও ভার্চুয়াল প্লাটফর্ম এ অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, ইনফরমেশন টেকনোলজির ব্যবহার ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার সিকিউরিটির গুরুত্বও বেড়েছে। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch