Apan Desh | আপন দেশ

এআই

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটিতে সাংবাদিকদের জন্য  তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়কপ্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) অনুপ কুমার চাকমা। প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

০৪:১৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মঙ্গকবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

০৯:৪৪ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন শুধু ট্রাফিক পুলিশ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরাও সড়ক আইন ভঙ্গ শনাক্ত করছে ডিএমপি। ফলে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে। এরপর সফটওয়্যার বিশ্লেষণের মাধ্যমে তৈরি হচ্ছে অটো মামলা, যা সরাসরি পৌঁছে যাচ্ছে গাড়ির মালিকের মোবাইলে। পাশাপাশি নোটিশ পাঠানো হচ্ছে ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে। তবে এ মামলা থেকে বাঁচার উপায় সম্পর্কে আজ জানান।

০৪:৩৩ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

যেভাবে তৈরি করবেন ‘ক্রেয়ন স্টাইল’ ডিজাইন

যেভাবে তৈরি করবেন ‘ক্রেয়ন স্টাইল’ ডিজাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নতুন নতুন ট্রেন্ড দেখা যায়। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’। ঝকঝকে ফিল্টার বা অতিরিক্ত এডিট করা ছবির পরিবর্তে অনেকেই এখন ফিরছেন সরলতার দিকে। শৈশবের আঁকা ছবির মতো নরম ও রঙিন উপস্থাপনা পাচ্ছে বেশি গুরুত্ব। এ ধরনের ডিজাইনে থাকে নস্টালজিক আবহ। বিশেষজ্ঞদের মতে, এ ট্রেন্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহজলভ্যতা। আধুনিক এআই টুল ব্যবহার করে খুব অল্প সময়েই যেকোনো সাধারণ ছবিকে এমনভাবে রূপান্তর করা যাচ্ছে, যেন তা রঙ পেন্সিল দিয়ে আঁকা শিশুতোষ একটি ছবি। ছবির চারপাশে যোগ করা হচ্ছে ফুল, তারা, মেঘ বা ক্যান্ডির মতো সরল উপাদান— যা পুরো ডিজাইনটিকে করে তুলছে আরও প্রাণবন্ত ও আবেগঘন।

১২:৩৬ এএম, ৩ মে ২০২৬ রোববার

অস্কারে বড় পরিবর্তন

অস্কারে বড় পরিবর্তন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মে আনা হয়েছে একাধিক সংশোধন। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মানুষের সৃজনশীল ভূমিকায়। এআই ব্যবহারে নতুন নীতি: অ্যাকাডেমি জানিয়েছে, এআই পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে সৃজনশীল কাজের কেন্দ্রে মানুষ থাকতে হবে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেন, এআই কোনো কাজকে বাড়তি সুবিধা বা অসুবিধা দেবে না। মূল্যায়নের সময় মানুষের অবদানই বিবেচনায় থাকবে। প্রয়োজনে নির্মাতাদের কাছে এআই ব্যবহারের বিস্তারিত তথ্যও চাওয়া হতে পারে।

০৮:৫৯ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ইউটিউবের সার্চ বারে আসছে বড় পরিবর্তন 

ইউটিউবের সার্চ বারে আসছে বড় পরিবর্তন 

ইউটিউব ভিডিও সার্চ অপশনেই বড় পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার চালু করার পরিকল্পনা করেছে জনপ্রিয় এ ভিডিও শেয়া প্ল্যাটফর্মটি। ‘আস্ক ইউটিউব’ নামে এ সুবিধার মাধ্যমে এখন আর শুধু সার্চ বক্সে শব্দ লিখে খুঁজতে হবে না, চ্যাট করেই পাওয়া যাবে পছন্দের ভিডিও। বর্তমানে ইউটিউবে কিছু লিখে বা ভয়েস সার্চ দিয়ে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে কিন্তু নতুন এআই ফিচারে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবটের সঙ্গে কথোপকথন করে বা নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেই ভিডিও খুঁজে নিতে পারবেন। এতে কাজ আরও সহজ হবে। 

০৩:০৯ পিএম, ২ মে ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement