ছবি : সংগৃহীত
পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে বিশ্বজুড়ে তার কনসার্ট আয়োজনের অসংখ্য অনুরোধ আসে।
এরই মধ্যে এক পাকিস্তানি ভক্ত তাকে লাহোরে পারফর্ম করার অনুরোধ জানালে দিলজিৎ সাফ জানিয়ে দেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং রাজনৈতিক জটিলতার কারণে তার পক্ষে এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়।
ভক্তের উদ্দেশে তিনি বলেন, না ভাই। আমি যদি লাহোরে যাই, তবে বিভিন্ন জায়গায় যাতায়াত করা আমার জন্য কঠিন করে তোলা হবে। দুনিয়াতে এখন কী চলছে তা তো আপনি ভালো করেই জানেন। সবই রাজনীতি, ভাই। আমি সব সময় রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করি। এমন অনেক কিছুই ঘটে যা আসলে কারও নিয়ন্ত্রণে থাকে না।
মূলত গত বছর তথা ২০২৫ সালের ২২ এপ্রিল পাহলগাম সন্ত্রাসী হামলার পর দিলজিতের ‘সরদার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অভিনয় করা নিয়ে ভারতজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই ঘটনার প্রায় এক বছর পর বিষয়টি নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বললেন এ তারকা।
আরও পড়ুন : টেলর সুইফট-ট্র্যাভিস কেলসির বিয়ের আসর কোথায় বসছে?
গত বছরের ২২ জুন সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছিল। তৎকালীন পরিস্থিতির কারণে ভারতের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন সিনেমাটি ভারতে মুক্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির দাবি তোলে, যার ফলে প্রযোজকরা এটি ভারতে মুক্তি না দিয়ে গত বছরের ২৭ জুন কেবল ভারতের বাইরে তথা ওভারসিজ মার্কেটে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































