Apan Desh | আপন দেশ

টেলর সুইফট-ট্র্যাভিস কেলসির বিয়ের আসর কোথায় বসছে?

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৯, ২ জুলাই ২০২৬

টেলর সুইফট-ট্র্যাভিস কেলসির বিয়ের আসর কোথায় বসছে?

ছবি : সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি। 

চলতি সপ্তাহেই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসবে তাদের বিয়ের জমকালো আসর। 

নিজস্ব সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মাকিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের তথ্যমতে, বিয়ের প্রস্তুতিমূলক অনুষ্ঠানটি বৃহস্পতিবার (০২ জুলাই) ম্যানহাটনে অনুষ্ঠিত হতে পারে। তবে শুক্রবার (০৩ জুন) অনুষ্ঠিত হবে বিয়ের মূল আসর, যা ভোর ৪টা পর্যন্ত চলতে পারে। 
এ মেগা আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (০১ জুলাই) সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশে কর্মীদের ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে। বিভিন্ন সরঞ্জাম ও রহস্যময় বাক্স আনলোড করতে দেখা যায় তাদের। 

এই ‘ব্লকবাস্টার’ বিয়েটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন নিউইয়র্ক সিটি এক বিশেষ উৎসবের আমেজে রয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে শহরের বাস্কেটবল দল ‘দ্য নিক্স’। এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের কারণে শহরজুড়ে দেশি-বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

এর মধ্যেই সুইফট ও কেলসির বিয়ের খবরে শহরে ভিড় জমিয়েছেন এ পপ তারকার অগণিত ভক্ত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা।

আরও পড়ুন : এতো সম্পদ নিয়ে কী করবেন, জানেন না তামান্না

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কড়া গোপনীয়তার কারণে কিছুদিন আগপর্যন্ত সংবাদমাধ্যমের কাছে এ মেগা ইভেন্ট নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। এমনকি আমন্ত্রিত অতিথিদেরও বিয়ের স্থান সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়