Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

ছবি : সংগৃহীত

দেশ পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করল ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’। উত্তর আমেরিকার দর্শকদের জন্য শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেল সিনেমাটি। 

আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এ প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির কয়েক সপ্তাহ পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী চলছে।

সিনেমার কেন্দ্রীয় ২ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

আরও পড়ুন : হলিউড তারকা অ্যান ব্লিথ মারা গেছেন

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’র প্রদর্শনী শুরু হয়। যুক্তরাষ্ট্রে মুক্তির মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বিস্তৃত হলো।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement