Apan Desh | আপন দেশ

আমাদের ধর্ম সন্ত্রাস শেখায় না: কাশ্মীর ইস্যুতে ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০৯, ৩০ এপ্রিল ২০২৫

আমাদের ধর্ম সন্ত্রাস শেখায় না: কাশ্মীর ইস্যুতে ইমরান হাশমি

কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত পাক-ভারত সীমান্ত। এমনকি এ ঘটনার পর থেকে ধর্ম ও সন্ত্রাসবাদ নিয়ে চলছে বিতর্ক। ভারতের বিজেপি সরকারসহ একাধিক রাজনৈতিক নেতারা দিচ্ছেন ইসলাম বিদ্বেষী বক্তব্য। এমন সময় এ প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

কাশ্মীরভিত্তিক তার নতুন ছবি ‘গ্রাউন্ড জ়িরো’-এর প্রচারে এসে তিনি জানান, আমাদের ধর্ম সন্ত্রাসবাদ শেখায় না। সন্ত্রাস কখনও ধর্মীয় আদর্শের সঙ্গে মেলে না।

সাক্ষাৎকারে বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক ইমরান হাশমি আরও বলেন, আশা করি পেহেলগামকাণ্ডে ভারত সরকার যথাযথ জবাব দেবে। ইমরানের ভাষায়, সবচেয়ে জরুরি কথা হলো—সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদ নিজেই একটি বিকৃত মতবাদ। আমাদের ধর্ম কখনোই এসব শিক্ষা দেয় না।

আরওপড়ুন<<>>বিয়ের আগেই তিন সন্তানের মা শ্রীলীলা!

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে এ অভিনেতা বলেন, নিরাপত্তা সংস্থাগুলি নিশ্চয়ই বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তবে পহেলগাঁও একটি বিশাল এলাকা, পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। তাই সব জায়গায় কড়া নজর রাখা চ্যালেঞ্জিং। হামলাকারীরা খুব পরিকল্পিতভাবে আঘাত করেছে, কারণ ওদের লক্ষ্যই ছিল পর্যটকরা।

উল্লেখ্য, পেহেলগামের ঘটনার পর সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের তারকারাও এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। ইমরান হাশমির বক্তব্য তারই প্রতিফলন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch