Apan Desh | আপন দেশ

বিয়ের আগেই ‘ডিভোর্স’ নিয়ে পূজার ভাবনা 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৪ মার্চ ২০২৬

বিয়ের আগেই ‘ডিভোর্স’ নিয়ে পূজার ভাবনা 

অভিনেত্রী পূজা চেরি

রুপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। এক সময় এ প্রযোজকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষাও কম হয়নি। সম্পর্কে ফাটল ধরলে জাজ থেকে বেরিয়ে যান এ চিত্রনায়িকা। 

তিন বছর পর আবারও শিকড়ে ফেরেন পূজা চেরি। ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সম্প্রতি এসব গোপন সম্পর্কের কথা একটি পডকাস্ট শোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। সেটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।

এসব নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, পডকাস্টে অভিনেত্রী জানিয়েছেন তার নতুন সম্পর্কের কথাও। তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।

আরও পড়ুন<<>>অভিমান ভুলে ব্যাচেলর পয়েন্টে ফিরলেন আরেফিন

পূজা চেরি আরও বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব। 

তিনি বলেন, সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব। 

উল্লেখ্য, ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামে এ শোটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি প্রচার হবে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement