Apan Desh | আপন দেশ

সিয়ামের ‘রাক্ষস’ ট্রেলার ঘিরে তুমুল আলোচনা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ১৪ মার্চ ২০২৬

সিয়ামের ‘রাক্ষস’ ট্রেলার ঘিরে তুমুল আলোচনা

চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক অন্ধকার জগতের আভাস পাওয়া গেছে। এতে দর্শকদের আগ্রহও বেড়ে গেছে অনেকটাই।

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে ভয়, ধাওয়া এবং রহস্যময় ঘটনার ইঙ্গিত দেখা যায়। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, যিনি প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করছেন।

সিনেমায় সিয়ামের চরিত্রকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। ট্রেলারে তার চরিত্রকে কেন্দ্র করে এক ধরনের দ্বন্দ্বের আভাস পাওয়া যায়। সেখানে মানবিকতা ও ভয়াবহতার মাঝামাঝি এক জটিল গল্প ফুটে উঠেছে। অন্যদিকে রহস্য ও আবেগময় এক চরিত্রে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। তবে ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে ছবির ভিলেন চরিত্রটি নিয়ে।

ট্রেলারের শেষ দিকে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় টাক মাথা ও শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার উপস্থিতি পুরো ট্রেলারের আবহকে আরও ভয়াবহ করে তোলে। কিন্তু সে চরিত্রে কে অভিনয় করেছেন—এ প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে।

আরও পড়ুন <<>> বিয়ের আগেই ‘ডিভোর্স’ নিয়ে পূজার ভাবনা 

যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রহস্যময় সে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ নিজেই। বিশেষ মেকআপের মাধ্যমে তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। অর্থাৎ গল্পের নায়কও তিনি, আবার প্রধান খলনায়কের ভূমিকাতেও থাকছেন তিনি। ট্রেলারের শেষের ভিলেন চরিত্রটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ অ্যাকশন-থ্রিলার সিনেমায় আরও অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য্য, যিনি ‘জিল্লু’ চরিত্রের জন্য পরিচিত। এখন দেখার বিষয়, বড় পর্দায় ‘রাক্ষস’ দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ