Apan Desh | আপন দেশ

সীমান্ত

১৪ দিন ধরে শূন্যরেখায় তিন যুবক

১৪ দিন ধরে শূন্যরেখায় তিন যুবক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউ‌নিয়‌নের ইজলামারী ভন্দুরচর সীমান্তে পুশই‌নের শিকার হ‌য়ে ১৪ দিন ধ‌রে শূন‌্যরেখায় মানবেতর জীবন যাপন কর‌ছেন তিন যুবক‌। ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) ঐ যুবকদের বাংলাদেশে পুশইনের জন্য শূন্যরেখায় রেখে দেয়। তবে বি‌জি‌বি ও বিএসএফ নজরদা‌রি বজায় রাখ‌লেও তা‌দের স‌রি‌য়ে নেয়ার বিষয়ে কোনও সিদ্ধা‌ন্তে পৌঁছা‌তে পা‌রে‌নি। জামালপুর বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল হাসানুর রহমান সীমান্তের শূন্যরেখায় তিন যুব‌কের অবস্থান করার বিষয়টি নিশ্চিত করে‌ছেন।

০৭:২৩ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

বিজিবির কড়া অবস্থানে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ 

বিজিবির কড়া অবস্থানে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ 

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন এবং সীমান্তে সতর্কতা জোরদার করেন।

০২:৪৮ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনের মানবেতর দিন যাপন

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনের মানবেতর দিন যাপন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টায় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় মানবেতর দিন যাপন করছেন নারী-শিশুসহ ৯জন। গত ২৪ ঘণ্টায় বিষয়টির কোনো সমাধান না হওয়ায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। একই সঙ্গে স্থানীয়দের মাঝেও উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত বিষয়টি সমাধান হওয়ার কোন খবর পাওয়া যায়নি। এর আগে রোববার (১৪ জুন) সকালে জেলার রৌমারীর গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান নেয়।

০৯:১৩ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

বিজিবি-বিএসএসফ উত্তপ্ত বাক্যবিনিময়

বিজিবি-বিএসএসফ উত্তপ্ত বাক্যবিনিময়

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারত থেকে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ ঘটনাকে করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির সদস্যরা পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, ‌‘আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? আমাদের কি গুলি নাই? আমরা কি চুড়ি পরে বসে থাকব?’ বুধবার (১০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালালে শূন্যরেখায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যদের সঙ্গে এমন বাক্যবিনিময় হয় বিজিবির।

০৬:৩৬ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাঝরাতে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তবে এলাকাবাসী ও বিজিবির তৎপরতায় বিএসএফের চেষ্টা সফল হয়নি। রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী সীমান্তে শক্ত অবস্থানে থাকায় বিএসএফ ব্যর্থ হয়। যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

০৩:৩১ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথভাবে কাজ করছেন। শুক্রবার (০৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে শনিবার (০৬ জুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এ কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে।

০৮:৪৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

পঞ্চগড় সীমান্ত জিরো লাইনে দশজন, ৩৬ ঘন্টায় মেলেনি সমাধান

পঞ্চগড় সীমান্ত জিরো লাইনে দশজন, ৩৬ ঘন্টায় মেলেনি সমাধান

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে ১০জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০৫ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঐ ১০ জনের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে বলে জানা গেছে। তবে বিজিবির কঠোর বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আবার বিএসএফও তাদের ফিরিয়েও নেয়নি। ফলে প্রায় ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে তারা দুই দেশের সীমান্তবর্তী জিরো লাইনে অবস্থান করছে। এ কারনে শনিবার (০৬ জুন) পুনরায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও মেলেনি কোন সমাধান।

০৫:৪৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

সীমান্তে পুশ-ইনের চেষ্টা, আজও রুখে দিলো বিজিবি

সীমান্তে পুশ-ইনের চেষ্টা, আজও রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পাঁচটি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে ৩৩জনকে শূন্যরেখায় ফেলে রাখে বিএসএফ। পরে রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ঐ লোকদের সরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার (০৫ জুন) দিনগত মধ্যরাতে তাদের সরিয়ে নেয়ার পর শনিবার (০৬ জুন) এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার ভোর রাতে একই সীমান্ত দিয়ে তাদের পুশ-ইনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তারা বিফল হয়েছে।

০৫:০৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ-ইনের জন্য জড়ো করা লোকজনকে ভারতীয় সীমান্তের ৫০ গজ ভেতরে সরিয়ে নিয়েছে সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুক্রবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম। তিনি জানান, শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

০৮:১০ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে এ উত্তেজনা নতুন রূপ নিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি। কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

০৬:৫৪ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

সীমান্তে অনুপ্রবেশের পর হত্যা ‘বর্ডার কিলিং’ না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে অনুপ্রবেশের পর হত্যা ‘বর্ডার কিলিং’ না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না। মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, সেটা আমাদের সব সময়ের রেগুলার ফাংশন, প্রতি বছরই হয়। একবার এ সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়। এক্ষেত্রে বর্ডারের ইস্যুগুলো এড্রেস করা হবে, উভয় পক্ষের কী কী সমস্যা আছে এবং সমস্যাগুলো কীভাবে হয় সেসব বিষয়ে কথা হবে। সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে।

০৬:১২ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠকে করেছেন শুভেন্দু অধিকারী। সে বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি।

০৪:০৯ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement